বিদ্যুত্ সাশ্রয় করার জন্য দেশে অনেক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে । তার
মধ্যে অন্যতম হচ্ছে এনার্জি ফিলামেন্ট বাল্ব ।এই বাল্ব গুলো কোম্পানি ভেদে
৬০-৮০% পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় করতে পারে । এতেও কিন্তু আমি সন্তুষ্ট নই ।
আমাকে ৯৯% বিদ্যুত্ সাশ্রয় করতেই হবে । কিন্তু কিভাবে ? হ্যা, আপনাদের
সেই পদ্ধতিই বলবো এখন ।
প্রথমে জেনে নেওয়া যাক আমরা বাসা বাড়িতে কত ওয়াটের এনার্জি বাল্ব বা সাধারন বাল্ব ব্যবহার করি । ধরি, একটি বাড়িতে ৫টি ৬০ ওযাট এর বাল্ব জ্বলে । এতে দৈনিক বিদ্যূত্ খরচ হয় ৬০*৫=৩০০ ওয়াট । এই খরচটা যদি মাত্র ৪-৫ ওয়াটের মধ্যে হয় তাও আবার আলোর উজ্জ্বলতা সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে কেমন হবে বলুন তো ? আমি আপনাদের জন্যে, দেশের জন্যে, দশের জন্য এমনই একটি উপহার দিতে চাচ্ছি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ।
২। যেকোন মানের রেকটিফায়ারডায়োড ৪টি
৩। একটি ক্যাপাসিটর ১৬০০/১৬v
৪। একটি ৯.V অথবা ৬.V ট্রান্সফরমার (Made by bangladesh)
৫। একটি PCB বোর্ড বা মোটা কাগজের আর্ট পেপার ।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামালঃ
১। ৩০টি LED (light emiting diode)২। যেকোন মানের রেকটিফায়ারডায়োড ৪টি
৩। একটি ক্যাপাসিটর ১৬০০/১৬v
৪। একটি ৯.V অথবা ৬.V ট্রান্সফরমার (Made by bangladesh)
৫। একটি PCB বোর্ড বা মোটা কাগজের আর্ট পেপার ।
কার্যপ্রনালীঃ
- প্রথমে এলইডি বাল্বগুলি ১৫ ১৫ দুটি আলাদা আলাদা ভাগ করুন । খেয়াল করুন এলইডি গুলোর একটি পাঁ লম্বা আরেকটি খাটো । লম্বা পাঁ গুলো পজেটিভ এবং খাটোগুলো নেগেটিভ প্রান্ত ।
- এবার আর্টপেপারে বাল্বগুলোর পজেটিভ প্রান্ত একদিকে রেখে দুটি লাইনে সাজান । লাইনের মাঝে প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদা ভাবে পজেটিভের সাথে নেগেটিভ প্রান্ত সিরিজে সংযোগ দিন ।
- এবার দু লাইনের দুই পাশেরঅবশিষ্ট পাঁ গুলির সবগুলো প্রান্ত (পজেটিভ ও নেগেটিভ আলাদা আলাদা) প্যারালালে লম্বা সংযোগ দিন । ব্যস আপনার এলইডির টিউব তৈরির কাজ শেষ ।
- এবার ট্রান্সফরমারের ডিসি সাইটের দুটি তার ৪টি রেকটিফায়ার ডায়োডের সমন্ময়ে গঠিত ব্রিজ সার্কিটে সংযোগ দিন ।
- ব্রিজ সার্কিটে পজেটিভ ও নেগেটিভ প্রান্ত ঠিক দেখে ক্যাপাসিটর লাগিয়ে নিন ।
- এবার ব্রিজ সার্কিট থেকে পজেটিভ ও নেগেটিভ প্রান্ত যথাক্রমে আপনার তৈরি এলইডিটিউব লাইটের পজেটিভ ও নেগেটিভ প্রান্তে সংযোগ দিন ।
- এবার ট্রান্সফরমারে এসি বিদ্যুত্ সরবরাহ দিন আর দেখুন কেমন আলো জ্বলতেছে ।
- আপনার কাজ শেষ হলে এলইডি টিউববাল্ব ও ট্রান্সফরমার সুবিধামতো যায়গায় সেট করুন ।

0 comments:
Post a Comment