Tips Tricks And Tutorials

Monday, December 24, 2012

এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য কিছু পিসি স্যুট (ফ্রী ভার্সন)


সালাম নিবেন সবাই,
ইদানিং অনেকের কাছেই এন্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। কিন্তু, অনেক সময় মোবাইল ফোনের সাথে অনেক সময় পিসি স্যুট থাকে না। তাই, আপনাদের সাথে কিছু ফ্রী পিসি স্যুট যা আপনাদের ফাইল-ট্রান্সফার অন্যান্য মোবাইল সংক্রান্ত কাজ কিছুটা হলে ও সহজ করে দিবে।
এন্ড্রয়েড ভার্সনের পিসি স্যুটগুলো মূলত ফাইল ম্যানেজার হিসেবে কাজ করে। কিন্তু, ক্ষেত্র বিশেষে অনেকটির ফাঙ্কশন ভিন্ন হতে পারে।
তাহলে, আসুন জেনে নেইঃ
১. Wondershare MobileGo:
কিছু ফিচার তুলে ধরছিঃ
  • আমার পছন্দের একটি ফাইল ম্যানেজার এবং ফ্রীতে পাওয়া যায়।
  • আপনি ব্লুটুথ, ওয়াইফাই এবং কেব্‌ল ব্যাবহার করে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন।
  • এন্ড্রয়েড অ্যাপ সরাসরি পিসি থেকে ফোনে ইন্সটল করতে পারবেন।
  • সিঙ্ক্রোনাইজ করাকালীন সময়েও আপনি এসএমএস করতে পারবেন ডেক্সটপ থেকে।
  • ব্যাকআপ এবং রিস্টর করতে পারবেন এক ক্লিকেই।
ডাউনলোড করতে এখানেঃ http://download.wondershare.com/mobilego_full818.exe ক্লিক করুন।

২. Android Commander:
ফিচারঃ
  • ফাইল এক্সপ্লোরার রয়েছে
  • অ্যাপ ম্যানেজার রয়েছে
  • সার্চ বার রয়েছে
  • ডিভাইসের বিস্তারিত তথ্য
  • কনসোল রয়েছে যেখানে আপনি স্ক্রিপ্ট/কম্যান্ড দিয়ে কাজ করতে পারবেন
  • লগকেট নামে একটি ফিচার যা মূলত ম্যাসেজ কলর করতে এবং ফিল্টার করতে পারবেন।
  • ফ্ল্যাশ করার টুল রয়েছে
  • যেকোন zip/.apk সাইন করতে পারবেন
  • reboot, reboot to recovery, reboot to bootloader, power off device করতে পারবেন
  • ওয়াইফাই মোডে চালানো যাবে।
ডাউনলোড করতে এখানেঃ https://docs.google.com/file/d/0B44Nx1hrRITWOVczc0FzZEt6OFk/edit?pli=1 ক্লিক করুন।

৩. Droid Explorer:
ফিচার দেখতে চাইলেঃ http://de.codeplex.com/wikipage?title=Features&referringTitle=Home ভিসিট করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ http://de.codeplex.com/downloads/get/507489 (x86)
http://de.codeplex.com/downloads/get/507510 (x64)

৪. Moborobo:
উল্লেখযোগ্য ফিচারগুলোর একটি হচ্ছে, আপনি আইফোন থেকে এন্ড্রয়েডে ফাইল ট্রান্সফার অথবা, এন্ড্রয়েড থেকে আইফোনে ফাইল ট্রান্সফার করতে পারবেন। (আইফোন জেইল-ব্রেক হতে হবে)
ডাউনলোড লিঙ্কঃ http://download.moborobo.com/download/Client/MoboroboSetup_V2.0.7.501(Moborobo_En_official).exe

৫. QtADB:
এই পিসি স্যুট রুট করা এন্ড্রয়েড যারা ব্যাবহার করছেন তাদের জন্য প্রযোজ্য। ফিচারগুলোর বেশিরভাগই একই রকম, তবে, নতুন কোন ফন্ট, বুট-লোডার, ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।
ফিচারঃ http://qtadb.wordpress.com/features/
ডাউনলোড করতেঃ http://qtadb.wordpress.com/download/ ভিসিট করুন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।

0 comments:

Post a Comment

 
Design by Scooby Doo jogos