Tips Tricks And Tutorials

Monday, December 24, 2012

হ্যাকিং এর শুরু এবং আমার কিছু কথা…

নিজে হ্যাক না হয়ে কিভাবে হ্যাক শিখতে হয়

আমাদের অনেককেরই ইচ্ছা থাকে বিভিন্ন বিষয়ক হ্যাকিং শিখি, কোডিং শিখি, সফটওয়্যার বানানো শিখি। হ্যাকিং খুবই ভালো জিনিষ। তবে আমরা আসলে জানিনা কিভাবে হ্যাকিং করতে হয়, কিভাবে শুরু করতে হয়। দেখা যায় যে হ্যাকিং করতে গিয়েই নিজেই হ্যাক হয়ে যাই।   :)   হা   হা। যাই হোক পিসিহেল্পলাইনের সম্মানিত পাঠক ভাই-বোনকে সেটি আর হতে হবে না।
আসসালামু আলাইকুম। কেমন আছেন পাঠক সমাজ?? আশাকরি ভাল। যে যেখানে যে অবস্থায় আমার এই পোষ্টটি পড়ছেন তাদের সকলকেই স্বাগতম।
চলুন পোষ্টটি পড়ার আগে জেনে নেই, এই পোষ্ট টি পড়ে আমি কি কি জানতে পারবো।
১.       পিসিতে ভাইরাস ইন্সটল করবো কিন্তু আমার উইন্ডোজের কিছুই হবে না। বাহ, হুয়াও!!
২.       নতুন নতুন হ্যাকিং সফটওয়্যার(কি লগার, ম্যালওয়্যার, ট্রোজান, ফেসবুক হ্যাক, সহ সকল সাইট হ্যাকিং সফট) ইচ্ছামত ডাউনলোড করবো, ইন্সটল করবো কিন্তু আমি হ্যাক হবো না।
৩.       যেকোন অজানা সফটওয়্যার নির্ভয়ে ইন্সটল করবো।
৪.       সফটওয়্যার ইন্সটল করে দেখবো যে সেটি ট্রায়াল নাকি ফুল ভার্সন। ট্রায়াল হতে বাদ দিবো আর ফুল ভার্সন হলে প্রিয়তে রাখবো।
৫.       নির্ভয়ে ব্রাউজিং করবো যে কোন ভাইরাসওয়ালা সাইট। অনেক কোডিং, হ্যাকিং শিখানোর সাইট গুলোতে ট্রোজান থাকতে পারে। সেই সমস্ত সাইট গুলো।
৬.      অর্থাৎ আমি খুব ভালো ভাবে, নিশ্চিন্ত ভাবে হ্যাকিং নিয়ে গবেষনা করতে পারবো। এবং আমি হ্যাকার হবই হব!!!

যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম। তো এবার মুল কথায় আসি। আমি আপনাদের যে সফটওয়্যারটা গিফট করবো তার নাম SANDBOXIE. বাংলা করলে দাড়ায় বালুর বাক্স। অর্থাৎ আমি এই বালুর বাক্সের মধ্যে হ্যাকিং এর সফটওয়্যার নিয়ে কাজ করবো। কাজ শেষ হলে বালুর বাক্সটাকে ভেঙ্গে ফেলবো। না থাকলো আমার বাক্স, না থাকলো তার কোন চিন্হ।

SANDBOXIE হলো যেকোন সফটওয়্যার একটা আইসোলেটেড পরিবেশে রান করার উপায়। যে পরিবেশে যেকোন সফটওয়্যার তার ফুল ফাংশনে কাজ করবে কিন্তু সিস্টেমের কোন স্থায়ী পরিবর্তন করতে পারবে না। যা করার করবে ঐ SANDBOX এর মধ্যে।

প্রথমে নিচে দেয়া সফটওয়্যারের নামের উপর ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন। আপনাদের সুবিধার্থে লিংকটি অবশ্যই মিডিয়া ফায়ারের।
Sandboxie 3.72 Final and Full Version. সাইজ খুবই অল্প। মাত্র ২.৫৪ মেগা।

ডাউনলোডকৃত ফাইলটি একটি রার ফাইল যা এক্সট্রার্ট করলে আপনি sandboxie এর ইন্সটলেশন ফাইল ও একটি ৩২ বিটের জন্য একটি প্যাচ ফাইল পাবেন। প্যাচ ফাইলটিও রার ফরমেটের। সেটিও এক্সট্রার্ট করুন। তাহলে এর ভিতরে file_id.diz, LnDL.nfo ফাইল এবং Patch নামক একটা ফোল্ডার পাবেন। এখন sandboxie ইন্সটল দিন। ইন্সটল শেষ হবার পর চালু হলে দেখবেন যে টাস্কবারে একটা ত্রিকোকৃতির একটি হলুদ আইকন দেখা যাচ্ছে। যাই হোক আমরা এবার এটাকে ফুলভার্সন করবো। টাস্কবারের ঐ আইকন হতে মাউসের রাইট ক্লিক করে Exit হল। এবার C:\Program Files\Sandboxie এখানে যান। file_id.diz, LnDL.nfo ফাইল দুটি এখানে কপি করে পেষ্ট করুন। এবার আমার দেয়া Patch নামক ফোল্ডারটার ভিতরে ঢুকে Patch ফাইলটায় ক্লিক করুন। এর পর যে সফটওয়্যার ওপেন হবে তার Patch নামক বাটনে ক্লিক করুন। ব্যাস sandboxie ফুল ভার্সন হয়ে গেল।

সবকিছু ঠিকঠাক মত সম্পন্ন হলে আপনি এবার ডেস্কটপের আইকন হতে sandboxie সফটওয়ারটা চালু করুন নিচের ছবির মত দেখতে পারবেন। show window তে ক্লিক করুন। এই হল সেই sandbox.




ওকে ফাইন। এখন আপনার ডেস্কটপের Sandboxed Web Browser এ ক্লিক করে ব্রাউজিং শুরু করে দিন যেকোন ভাইরাসওয়ালা সাইটে। যখন Sandboxe এর মাধ্যমে ব্রাউজ করবেন তখন ব্রাউজার টির টাইটেল বারে [#] এই চিন্হটি দেখতে পারবেন যা ইন্ডিকেট করে আপনি Sandboxe এর মধ্যে আছেন। একটা কথা মনে রাখবেন এই অবস্থায় আপনি যাই ব্রাউজ করবেন বা ডাউনলোড করবেন তার সবকিছুই ঐ বাক্সের মধ্যে থাকবে।ঐ বাক্স ব্যাতিত আপনি কিন্তু অন্য কোথাও ফাইল গুলি খুজে পাবেন না। মানে হল ব্রাউজ করেন, ডাউনলোড করেন বা কোন সফটওয়্যার এর মাধ্যমে ইন্সটল করেন তা সবই থাকবে বাক্সের মধ্যে। কোন স্টার্ট মেনু বা ডেস্কটপের কোথাও সর্টকার্টও পাবেন না। নিচের ছবি দেখুন।


ছবিতে দেখা যাচ্ছে যে আমি ফায়ার ফক্স রান করেছি যা sandbox defult box এর মধ্যে আছে। ডিফল্ট ভাবে একটা বক্স থাকে। আপনি ইচ্ছে করলে আরও বক্স বানাতে পারবেন। এখন আমি জানবো কিভাবে কিভাবে sandbox হতে বাহিরে কোন ফাইল সেভ করতে হয়। কারন মনে করেন আপনি sandbox এর মাধ্যমে ব্রাউজিং করে কিছু ডাউনলোড করলেন কিন্তু যখন সেভ করতে যাবে তখন sandbox আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোথায় সেভ করতে চান। জাস্ট লোকেশনটা দেখিয়ে দিবেন এবং Recover to same folder ক্লিক করবেন। আর যদি মনে করেন যে একটা সফটওয়্যার ঐ ভাইবে ইন্সটল করে কিছু কাজ করলাম কিন্তু সেভ করার দরকার নাই তাহলে এটি ইগনোর করুন। আবার মনে করলেন যে ইগনোর করলাম কিন্তু সেভ করার দরকার তাহলে টাস্কবারের sandbox আইকনে ডাবল ক্লিক করুন। এর পর মেনু থেকে sandbox > defult box > quick recovery. এখানে যেহেতু আমি আর কোন বক্স বানাইনি তাই এটি ডিফল্ট বক্স হিসেবে আছে। এই খানে একটা কথা উল্লেখ্য যে যখন আপনি স্যান্ডবক্সের মাধ্যমে ব্রাউজ করার সময় কোন লিংকে ক্লিক করলে যদি কোন কাজ না করে তাহলে মাউজের রাইট ক্লিক করে লিংকটি কপি করে নতুন ট্যাব এ চালু করবেন।
আর আপনি যদি কোন সফটওয়্যার স্যান্ড বক্সে মাধ্যমে চালু করতে চান তাহলে সফটওয়্যারের ইন্সটলেশন ফাইলে মাউজের রাইট ক্লিক করে Run Sandboxed এ ক্লিক করবেন। নতুন সফটওয়্যার ছাড়াও আপনার পিসিতে ইন্সটলকৃত যেকোন সফটওয়্যার স্যান্ড বক্সে রান করতে পারবেন।

এখন একটু সারমর্মে আসি। ধরুন বিভিন্ন সাইট বা বন্ধু-বান্ধব হতে হ্যাকিং সফটওয়্যার সংগ্রহ করে স্যান্ড বক্সের মাধ্যমে চালু করবেন। কি কি কাজ করা যায় তা দেখবেন। কাজ শেষ হলে স্যান্ড বক্স ডিলেট করে দিবেন। ডিলেট করবেন এই ভাবে মেনু হতে Sandbox > defult sandbox > delete contents > delete contents. এই কাজ টা করলে আপনি এতক্ষন পিসিতে যা করলেন তার কোনই চিন্হ থাকলো না। কম্পিউটারে ভাইরাস নিয়ে গবেষনা করলেন, কাজ শেষ বিদায় করে দিলেন।

আমি জানি আমার এই পোষ্টটি আপনারা অনেকেই হয়তে বুঝতে পারছেন না। তার জন্য এই সফটওয়্যারটি যিনি বানিয়েছেন তার অরিজিনাল এক কপি ম্যানুয়্যাল দিয়ে দিলাম। নিচের লিংকে ক্লিক করে মিডিয়াফায়ার হতে ডাউনলোড করে নিন।
লিংক:  http://www.mediafire.com/?vs54vaemnhbapo6
তারপরেও যদি কোন সমস্যা হয় তাহলে আমার ফেসবুক আইডিতে আপনাদের সকলকে স্বাগতম।
ফেসবুক আইডি:  http://www.facebook.com/mdnsr
এই পোষ্টটি লিখতে আমাকে উৎসাহ দিয়েছেন ব্লগের অগনিত পাঠক এবং আমার ফেসবুকের বন্ধু/ শুভানুধ্যায়ী সকলে। তাদেরই প্রেরনায় আমাকে, আপনাদের সামনে যতটুকু পারি তাই দিয়ে উপস্থাপন করলাম। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

বি:দ্র: কাজ শেষে ঐ delete contents দ্বারা স্যান্ড বক্স ডিলেট করতে কখনও ভুলবেন না। তা না হলে ইন্সটল কৃত যে কোন সফটওয়্যার কিন্তু পিসিতে থেকেই যাবে।

0 comments:

Post a Comment

 
Design by Scooby Doo jogos