Tips Tricks And Tutorials

Thursday, January 17, 2013

চোখের ইশারায় কম্পিউটার-বিশ্বের প্রথম আই ট্র্যাকিং পিসি

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন আকজে একদম নতুন একটি তথ্য শেয়ার করছি আপনাদের কাছে। এটি আমার প্রথম পোস্ট ভুল হলে ক্ষমা করবেন দয়া করে। প্রতিবেদনটি শেয়ার করছি ইন্টারনেট থেকে সংগ্রহ করে। আসা করি ভালো লাগবে।
চোখ দিয়েই উইন্ডোজ ৮ পিসিতে ট্যাব পরিবর্তন বা স্ক্রলিংয়ের উপযোগী আই-ট্র্যাকিং টেকনোলজির উত্থান হয়েছে কয়েক বছর আগেই। তবে পিসিতে ব্যবহারের জন্য তৈরি বিশ্বের প্রথম আই-ট্র্যাকিং প্রযুক্তি পণ্য বাজারে আসছে এই বছরই। শীর্ষস্থানীয় প্রযুক্তি সাইট ম্যাশএবল জানিয়েছে, আই-ট্র্যাকিং প্রযুক্তিতে শুরুর দিককার প্রতিষ্ঠান টোবি ক্রেতাদের জন্য এ বছরেই বাজারে আনবে নতুন আই-ট্র্যাকিং ডিভাইস ‘রেক্স’, যা ব্যবহার করা যাবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের পিসিতে।
sye tracking pc
টোবির তৈরি রেক্স ডিভাইসটি যুক্ত থাকবে ডেস্কটপ আর ল্যাপটপের মনিটরের নিচে। ডিভাইসটির সঙ্গে পিসির সংযোগ স্থাপন করতে হবে ইউএসবি পোর্ট দিয়ে। আর ডিভাইসটি চালাতে প্রয়োজন হবে ‘টোবি গেইজ’ সফটওয়্যারটির। সফটওয়্যারটির সাহায্য নিয়ে মনিটরের সামনে বসা ব্যক্তির চোখের নড়াচড়ার প্রতি লক্ষ্য রাখবে রেক্স। রেক্সের বদৌলতে কেবল চোখের দৃষ্টি দিয়েই উইন্ডোজ ৮ পিসিতে ট্যাব পরিবর্তন বা স্ক্রলিংয়ের মতো কাজ করতে পারবেন ব্যবহারকারী।
রেক্স আই-ট্র্যাকিং ডিভাইসের খুচরা মূল্য কতো হবে তা এখনও জানায়নি টোবি। তবে ক্রেতাদের জন্য প্রাথমিকভাবে কেবল ৫ হাজার রেক্স আই-ট্র্যাকিং ডিভাইস বানানো হবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এরকম আরও মজাদার টিউন পেতে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন ।কথা দিচ্ছি ,  আপনারা নিরাশ হবেন না ।

0 comments:

Post a Comment

 
Design by Scooby Doo jogos